বঁধুয়া, হিয়া-পর
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
বঁধুয়া, হিয়া-পর আও রে!
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-’পর চাও রে!
যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না—
চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-’পর মুরলি বজাওলি না!
লয়ি গলি সাথ বয়ানক হাস রে, লয়ি গলি নয়ন-আনন্দ!
শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন, কঁহি তব ও মুখচন্দ!
ইথি ছিল আকুল গোপনয়নজল, কথি ছিল ও তব হাসি!
ইথি ছিল নীরব বংশীবটতট, কথি ছিল ও তব বাঁশি!
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান।
লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান।
ধন্য ধন্য রে, ভানু গাহিছে, প্রেমক নাহিক
ওর। হরখে পুলকিত জগত-চরাচর দুঁহুঁক প্রেমরস-ভোর।
Transliteration in English
Bodhuya, hiya par aao re ! Mithi mithi haasayi, mridu madhu bhashoyi, hamar mukha para chaao re ! Jug-jug-sama kata dibasa bhela gato, shyam, tu aaoli na - Chanda-ujara madhu-madhur kunja-para murali bajaoli na ! Layi gali sath bayanaka haasa re , layi gali nayana aananda ! Shunya kunjabana, shunya hridaya mana, knahi taba o mukhachanda ! Ethi chhila aakula gopannayanjala, kathi chhila o taba haasi ! Ethi chhila neeraba bangsheebatatata, kathi chhila o taba baanshi ! Tujha mukha chaahayi shatajugabhara dukha kshnae bhela abasan. Lesha hasi tujha dura karala re, bipula kheda-abhiman. Dhanya dhanya re, bhanu gaahichhe, premaka nahika or. Harakhe pulakita jagata-charachara dnuhnuka premarasa-bhor.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বঁধুয়া, হিয়া-পর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বঁধুয়া, হিয়া-পর আও রে!
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি, হমার মুখ-’পর চাও রে!
যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না—
চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-’পর মুরলি বজাওলি না!
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।