গোলাপ ফুল ফুটিয়ে

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা
যাস নে— ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার
ঘা খাস নে। হেথায় বেলা, হোথায় চাঁপা শেফালি হোথা
ফুটিয়ে— ওদের কাছে মনের ব্যথা বল্ রে মুখ
ফুটিয়ে। ভ্রমর কহে, ‘হেথায় বেলা হোথায় আছে
নলিনী— ওদের কাছে বলিব নাকো আজিও যাহা
বলি নি। মরমে যাহা গোপন আছে গোলাপে তাহা
বলিব— বলিতে যদি জ্বলিতে হয় কাঁটারই ঘায়ে জ্বলিব।’

Transliteration in English

Golap phul phutiye aachhe,    modhup, hotha jaas ne –
Phuler modhu lutite giye     knaatar ghaa khaas ne.
Hethay bela, hothay chnaapa      shephali hotha phutiye –
Oder kaachhe moner byatha     bal re mukh phutiye.
Bhromar kahe, 'Hethaay bela     hothaay aachhe nolini –
Oder kaachhe bolibo naako     aajio jaaha bolini.
Marome jaaha gopan aachhe     golape taha balibo –
Bolite jodi jwolite hoy     knaatar-i ghaaye jwolibo.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“গোলাপ ফুল ফুটিয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“গোলাপ ফুল ফুটিয়ে” গানটি শুরু হয়:

গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা
যাস নে— ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার
ঘা খাস নে। হেথায় বেলা, হোথায় চাঁপা শেফালি হোথা
ফুটিয়ে— ওদের কাছে মনের ব্যথা বল্ রে মুখ

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“গোলাপ ফুল ফুটিয়ে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“গোলাপ ফুল ফুটিয়ে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গোলাপ ফুল ফুটিয়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“গোলাপ ফুল ফুটিয়ে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান