বঁধু, মিছে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না। মম
মন বুঝে দেখে মনে মনে— মনে রেখো, কোরো করুণা।
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি—
মুখে হেসে যাই, মনে কেঁদে চাই— সে আমার নহে ছলনা।
দিনেকের দেখা, তিলেকের সুখ,
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ—
পলকের পরে থাকে বুক ভ’রে চিরজনমের বেদনা।
তারি মাঝে কেন এত সাধাসাধি,
অবুঝ আঁধারে কেন মরি কাঁদি—
দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা।
Transliteration in English
Bnodhu michhe raag koro na, koro na. Mamo mon bujhe dekho mone mone - mone rekho, koro koruna. Paachhe aapanare raakhite na paari Taai kaachhe kaachhe thaaki aapanari - Mukhe hese jaai, mone knede chaai - se aamar nohe chhalona. Dinekero dekha tilekero sukh, Khaneker tare shudhu haasimukh - Palakero tare thaake buk bhore chirojanomero bedona. Taari maajhe keno eto saadhasaadhi, Abujho aandhare keno mori kaandi - Dur hote ese phire jaai sheshe - bohiya biphalo baasona.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বঁধু, মিছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না। মম
মন বুঝে দেখে মনে মনে— মনে রেখো, কোরো করুণা।
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।