জানি জানি তুমি
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে।
এসেছ তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে,
তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে। ওই
তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়,
শিথিল কবরী সাজাতে তোমার লও-না তুলে।
কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বীণার তারে,
তাই হোক তবে, এসো হৃদয়ের মৌনপারে।
ঝরোঝরো বারি ঝরে বনমাঝে, আমার মনের সুর ওই বাজে,
উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে।
Transliteration in English
Jaani jaani tumi esechho e pothe moner bhule. Taai hok tobe taai hok, dwaar dilem khule. Esechho tumi to bina aabhorane, mukhoro nupuro baaje na charone, Taai hok tobe taai hok, eso sahoj mone. Oi to maaloti jhore pore jaay mor aanginay, Shithilo kabori saajaate tomar lawo-na tule. Kono aayojon naai ekebare, sur bnaadha naai e binar taare, Taai hok tobe, eso hridoyer mounopaare. Jharojharo baari jhare bonomaaje, aamar moner sur oi baaje, Utola haawar taale taale mon utthichhe dule.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জানি জানি তুমি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে।
তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে।
এসেছ তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে,
তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে। ওই
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।