জননী, তোমার করুণ চরণখানি
দেখা হয়েছে: 1.4K
Bangla Lyrics
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥
জননী, তোমার মরণহরণ বাণী
নীরব গগনে ভরি উঠে চুপে চুপে।
তোমারে নমি হে সকল ভুবন-মাঝে,
তোমারে নমি হে সকল জীবন-কাজে;
তনু মন ধন করি নিবেদন আজি
ভক্তিপাবন তোমার পূজার ধূপে।
জননী, তোমার করুণ চরণখানি
হেরিনু আজি এ অরুণকিরণ রূপে॥
Transliteration in English
janni, tomar karun charankhani herinu aji e orunkiran rupe॥ janni, tomar maranaharan bani nirab gagne bhari uthe chupe chupe। tomare nami he sakal bhuban-majhe, tomare nami he sakal jiban-kaje; tanu man dhan kari nibedan aji bhaktipaban tomar pujar dhupe। janni, tomar karun charankhani herinu aji e orunkiran rupe॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জননী, তোমার করুণ চরণখানি” গানটি কে গেয়েছেন?
“জননী, তোমার করুণ চরণখানি” গানটির শিল্পী: জয়তি চক্রবর্তী। জয়তি চক্রবর্তী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“জননী, তোমার করুণ চরণখানি” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“জননী, তোমার করুণ চরণখানি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।