কে দিল আবার
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
কে দিল আবার আঘাত আমার দুয়ারে। এ
নিশীথকালে কে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে॥
বহুকাল হল বসন্তদিন এসেছিল এক অতিথি নবীন,
আকুল জীবন করিল মগন অকুল পুলকপাথারে॥
আজি এ বরষা নিবিড়তিমির, ঝরোঝরো জল, জীর্ণ কুটীর—
বাদলের বায়ে প্রদীপ নিবায়ে জেগে বসে আছি একা রে।
অতিথি অজানা, তব গীতসুর লাগিতেছে কানে ভীষণমধুর—
ভাবিতেছি মনে যাব তব সনে অচেনা অসীম আঁধারে॥
Transliteration in English
Ke dilo aabar aaghat aamar duware. E nishithokaale ke aasi dnaarale khunjite aasile kaahare. Bohukal holo basontodin esechhilo ek otithi nobin, Aakulo jibano korilo magon akul pulako paathare. Aaji e barosha nibiro timiro, jharojharo jal jirno kutir - Baadoler baaye prodip nibaaye jege bose aachhi eka re. Otithi ajana tabo gitosuro laagitechhe kaane bhisanomodhuro - Bhaabitechhi mone jaabo tabo sane achena asimo aandhare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কে দিল আবার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কে দিল আবার” গানটি শুরু হয়:
কে দিল আবার আঘাত আমার দুয়ারে। এ
নিশীথকালে কে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে॥
তিথি নবীন,
কুল পুলকপাথারে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“কে দিল আবার” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“কে দিল আবার” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কে দিল আবার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কে দিল আবার” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।