প্রভু, এলেম কোথায়
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
প্রভু, এলেম কোথায়।
কখন বরষ গেল, জীবন বহে গেল—
কখন কী-যে হল জানি নে হায়।
আসিলাম কোথা হতে, যেতেছি কোন্ পথে
ভাসিয়ে কালস্রোতে তৃণের প্রায়।
মরণসাগর-পানে চলেছি প্রতিক্ষণ,
তবুও দিবানিশি মোহেতে অচেতন। এ
জীবন অবহেলে আঁধারে দিনু ফেলে—
কত-কী গেল চলে, কত-কী যায়।
শোকে তাপে জরজর অসহ যাতনায়
শুকায়ে গেছে প্রেম, হৃদয় মরুপ্রায়।
কাঁদিয়ে হলেম সারা, হয়েছি দিশাহারা—
কোথা গো ধ্রুবতারা কোথা গো হায়।
Transliteration in English
Probhu, elem kothaay. Kakhon barosho gelo, jeeban bohe gelo - Kakhon kee-je holo jaani ne haay. Aasilam kotha hote, jetechhi kon pathe Bhaasiye kaalosrote triner praay. Maronosagoro-paane cholechhi protikhan, Tobuo dibaanishi mohete achetan. E jeeban abohele aandhare dinu phele - Kato-kee gelo chole, kato-kee jaay. Shoke taape jarojaro asaho jaatonaay Shukaiye gechhe prem, hriday moru praay. Knaadiye holem saara, hoyechhi dishahaara - Kotha go dhrubotaara kotha go haay.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“প্রভু, এলেম কোথায়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
প্রভু, এলেম কোথায়।
কখন বরষ গেল, জীবন বহে গেল—
কখন কী-যে হল জানি নে হায়।
আসিলাম কোথা হতে, যেতেছি কোন্ পথে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।