কেন বাজাও কাঁকন
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে।
ওগো, ঘরে ফিরে চলো কনককলসে জল ভরে॥
কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি কর খেলা।
কেন চাহ খনে খনে চকিত নয়নে কার তরে কত ছলভরে॥
হেরো যমুনা-বেলায় আলসে হেলায় গেল বেলা,
যত হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে কত ছলভরে।
হেরো নদীপরপারে গগনকিনারে মেঘমেলা,
তারা হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি মুখ’পরে কত ছলভরে॥
Transliteration in English
Keno baajao knaakono kanokano kato chhalobhare. Ogo, ghare phire chalo kanakokalose jal bhore. Keno jale dheu tuli chhaloki chhaloki karo khela. Keno chaaho khane khane chokito nayone kaar tare kato chholobhare. Hero jomuna belay aalose helay gelo bela, Jato haasibhara dheu kare kaanakaani kalosware kato chhalobhare. Hero nodiparopaarey gaganokinare meghomaala, Taara haasiya haasiya chaahichhe tomari mukhopare kato chhalobhare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কেন বাজাও কাঁকন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে।
ওগো, ঘরে ফিরে চলো কনককলসে জল ভরে॥
কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি কর খেলা।
কেন চাহ খনে খনে চকিত নয়নে কার তরে কত ছলভরে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।