কেন জাগে না
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
কেন জাগে না, জাগে না অবশ পরান—
নিশিদিন অচেতন ধূলিশয়ান?
জাগিছে তারা নিশীথ-আকাশে,
জাগিছে শত অনিমেষ নয়ান॥
বিহগ গাহে বনে ফুটে ফুলরাশি,
চন্দ্রমা হাসে সুধাময় হাসি—
তব মাধুরী কেন জাগে না প্রাণে?
কেন হেরি না তব প্রেমবয়ান?
পাই জননীর অযাচিত স্নেহ,
ভাই ভগিনী মিলি মধুময় গেহ
কত ভাবে সদা তুমি আছ হে কাছে,
কেন করি তোমা হতে দূরে প্রয়াণ?
Transliteration in English
Keno jaage na, jaage na abosh poraan - Nishidin achetan dhulishayaan? Jaagiche taara nishith-aakashe, Jaagiche shato animesh nayaan. Bihago gaahe bone phute phuloraashi, Chandroma haase sudhamoy haasi - Tabo maadhuri keno jaage na praane? Keno heri na tabo premobayaan? Paai janonir ajaachito sneho, Bhaai bhogini mili modhumoy geho Kato bhaabe sada tumi aachho hey kaachhe, Keno kori toma hote dure proyaan?
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কেন জাগে না” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কেন জাগে না” গানটি শুরু হয়:
বশ পরান—
চেতন ধূলিশয়ান?
জাগিছে তারা নিশীথ-আকাশে,
নিমেষ নয়ান॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“কেন জাগে না” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“কেন জাগে না” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কেন জাগে না” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কেন জাগে না” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।