কেন আমায় পাগল
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
কেন আমায় পাগল করে যাস
ওরে চলে-যাওয়ার দল।
আকাশে বয় বাতাস উদাস,
পরান টলোমল।
প্রভাততারা দিশাহারা,
শরতমেঘের ক্ষণিক ধারা—
সভা ভাঙার শেষ বীণাতে তান লাগে চঞ্চল।
নাগকেশরের
ঝরা
কেশর ধুলার
সাথে মিতা। গোধুলি
সে রক্ত-আলোয়
জ্বালে আপন চিতা।
শীতের হাওয়ায় ঝরায় পাতা,
আম্লকীবন মরণ-মাতা, বিদায়বাঁশির সুরে বিধুর
সাঁজের দিগঞ্চল।
Transliteration in English
Keno aamay paagol kore jaas Ore chole-jaawar dol. Aakashe boy baatas udaas, Poran talomal. Probhato-taara dishahaara, Sharotomegher khoniko dhaara - Sabha bhaangar shesh binate taan laage chanchal - Ore chole-jaawar dol. Naagkesharer jhara keshar Dhular saathe mita Godhuli se rakto-aaloy Jwaale aapon chita. Shiter haawa jharay paata, Aamloki-bon maron-maata, Bidhaybnaashir sure bidhur snaajher diganchal - Ore chole-jaawar dol.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কেন আমায় পাগল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কেন আমায় পাগল” গানটি শুরু হয়:
কেন আমায় পাগল করে যাস
ওরে চলে-যাওয়ার দল।
আকাশে বয় বাতাস উদাস,
পরান টলোমল।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“কেন আমায় পাগল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“কেন আমায় পাগল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কেন আমায় পাগল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কেন আমায় পাগল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।