না না যেওনা
দেখা হয়েছে: 21
Bangla Lyrics
না না যেওনা(২) ও শেষ পাতাগো
শাখায় তুমি থাকো
ছিলে তুমি ছিলাম আমি (২)
চিহ্নটি তার রাখো।।
উত্তর বায় করুক শাসন,
যাক ঘুচে যাক সবুজ আসন
শেষ বেলাকার অশেষ নিয়ে
স্মৃতির ছবি আঁকো।।
ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা
পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা
তোমার আমার কথা
ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যথা।
বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটবো তখন
হিমেল রাতের দুঃখ তোমার ভূষণ করে ঢাকো।।
Transliteration in English
na na jeona(2) o shesh patago shakhay tumi thako chile tumi chilam ami (2) chihnti tar rakho।। uttar bay karuk shasan, jak ghuche jak sabuj asan shesh belakar oshesh niye smritir chabi ako।। oi patatay omar habe tomar amar katha pashapashi thakbe tola anand ar bjatha tomar amar katha oi patatay omar habe anand ar bjatha। basant din asbe jakhan phul haye nay phutbo takhan himel rater duhkh tomar bhushan kare dhako।।