আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ ছিলাম

দেখা হয়েছে: 380

শিল্পী: মান্না দেবিভাগ: আধুনিক

Bangla Lyrics

আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম।
জানিনা কোন ভুলে তোমার আঁচলে জড়ালাম
আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম। (ও)
কেন যে তোমার বুকের দীর্ঘশ্বাস ছড়ালাম।।

সকলেই অঝোর ধারার বৃষ্টি কি আর হয়
কেউ কেউ আগুন হয়েই সারা জীবন রয়

আমি অনেক দূরের ফাগুন হয়েই বেশ ছিলাম। (ও)
কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম।।

চাইলেই মনের মত মন কি সবাই পায়
জীবনে অনেক কিছুই শুন্য রয়ে যায়

আমি আমার ব্যথার বোঝা নিয়েই বেশ ছিলাম। (ও)
সমব্যথার আশায় কেন যে হাত বাড়ালাম
আমি সুখ না হয়ে দুঃখ হয়েই বেশ ছিলাম।।

Transliteration in English

ami phul na haye kata hayei besh chilam।
janina kon bhule tomar achle jaralam
ami sukh na haye duhkh hayei besh chilam। (o)
ken je tomar buker dirghshbas charalam।।
saklei ojhor dharar brishti ki ar hay
keu keu agun hayei sara jiban ray
ami onek durer phagun hayei besh chilam। (o)
ken je kache ese tomar mane charalam।।
chailei maner mat man ki sabai pay
jibne onek kichui shunj raye jay
ami amar bjathar bojha niyei besh chilam। (o)
samabjthar ashay ken je hat baralam
ami sukh na haye duhkh hayei besh chilam।।