কাঁটাবনবিহারিণী সুর-কানা

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কাঁটাবনবিহারিণী সুর-কানা
দেবী তাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনা
বদ্‌কণ্ঠলোকবাসী আমরা কজনা।
আমাদের বৈঠক বৈরাগীপুরে রাগ-রাগিণীর বহু দূরে,
গত জনমের সাধনেই বিদ্যা এনেছি সাথে এই গো
নিঃসুর-রসাতল-তলায় মজনা।
সতেরো পুরুষ গেছে, ভাঙা তম্বুরা
রয়েছে মর্চে ধরি বেসুর-বিধুরা।
বেতার সেতার দুটো, তবলাটা ফাটা-ফুটো,
সুরদলনীর করি এ নিয়ে যজনা—
আমরা কজনা।

Transliteration in English

Knaatabonobiharini sur-kaana debi
Tnaari pado sebi, kori tnaahari bhajona
Badkantholokobaasi aamra kajona.
Aamader boithok boiragipure    raag raaginir bohudure
Gato janomer saadhonei    bidya enechhi saathe ei go
Nihsur-rashatal-talay majona.
Satero purush gechhe, bhaanga tombura
Royechhe morche dhori beshuro-bidhura.
Betar setaar duto,    tablata phaataphuto,
Surodalonir kori e niye jajona -
Aamra kajona.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কাঁটাবনবিহারিণী সুর-কানা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কাঁটাবনবিহারিণী সুর-কানা” গানটি শুরু হয়:

কাঁটাবনবিহারিণী সুর-কানা
দেবী তাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনা
বদ্‌কণ্ঠলোকবাসী আমরা কজনা।
আমাদের বৈঠক বৈরাগীপুরে রাগ-রাগিণীর বহু দূরে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কাঁটাবনবিহারিণী সুর-কানা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কাঁটাবনবিহারিণী সুর-কানা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কাঁটাবনবিহারিণী সুর-কানা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কাঁটাবনবিহারিণী সুর-কানা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান