আমার প্রিয়ার ছায়া আকাশে

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়!
বৃষ্টিসজল বিষণ্ণ নিশ্বাসে, হায়
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,
সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে,
হায়। বারি-ঝরা বনের গন্ধ
নিয়া পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়।
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়!

Transliteration in English

Aamar priyar chhaaya
Aakashe aaj bhaase, haay haay !
Brishti sajol bishanno nishwashe, haay.
Aamar priya megher phaanke phaanke
Sondhataaray lukiye dekhe kaake,
Sondhadiper lupto aalo smarone taar aase, haay.
Baari-jhara boner gondho niya
Parosh-haara baron maala gnaathe aamar priya.
Aamar priya ghano shraabonodhaaray
Aakash chhere moner katha haaray.
Aamar priyar aanchol dole
Nibir boner shyamol uchhase, haay.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমার প্রিয়ার ছায়া আকাশে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমার প্রিয়ার ছায়া আকাশে” গানটি শুরু হয়:

আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়!
বৃষ্টিসজল বিষণ্ণ নিশ্বাসে, হায়
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমার প্রিয়ার ছায়া আকাশে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমার প্রিয়ার ছায়া আকাশে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার প্রিয়ার ছায়া আকাশে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমার প্রিয়ার ছায়া আকাশে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান