মম চিত্তে নিতি নৃত্যে
দেখা হয়েছে: 7
Bangla Lyrics
মম চিত্তে নিতি নৃত্যে কে
যে নাচে তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা
বাজে তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
হাসি কান্না হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে।
নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে
পাছে তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ। কী
আনন্দ, কী আনন্দ, কী আনন্দ,
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ—
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে
পাছে। তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
Transliteration in English
Mamo chitte niti nritye ke je naache Taata thoi thoi, taata thoi thoi, taata thoi thoi, Taari sange ki mridange sada baaje Taata thoi thoi, taata thoi thoi, taata thoi thoi. Haasi kaanna hira paanna dole bhaale, Knaape chhande bhaalomondo taale taale, Naache janmo naache mrityu paachhe paachhe, Taata thoi thoi, taata thoi thoi, taata thoi thoi. Ki anondo, ki anondo, ki anondo Dibaraatri naache mukti naache bandho - Se taronge chhuti range paachhe paachhe Taata thoi thoi, taata thoi thoi, taata thoi thoi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মম চিত্তে নিতি নৃত্যে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মম চিত্তে নিতি নৃত্যে কে
যে নাচে তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা
বাজে তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।