আয় তোরা আয় আয়
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আয় তোরা আয় আয় গো—
গাবার বেলা যায় পাছে তোর যায় গো।
শিশিরকণা ঘাসে ঘাসে শুকিয়ে আসে,
নীড়ের পাখি নীল আকাশে চায় গো।
সুর দিয়ে যে সুর ধরা যায়, গান দিয়ে পাই গান,
প্রাণ দিয়ে পাই প্রাণ— তোর আপন বাঁশি আন্,
তবেই যে তুই শুনতে পাবি কে বাঁশি বাজায়
গো। শুকনো দিনের তাপ তোর বসন্তকে দেয় না যেন
শাপ। ব্যর্থ কাজে মগ্ন হয়ে লগ্ন যদি যায় গো
ব’য়ে গান-হারানো হাওয়া তখন করবে যে ‘হায় হায়’ গো।
Transliteration in English
Aay tora aay aay go - Gaabar bela jaay paachhe tor jaay go. Shishirakana ghaase ghaase shukiye aase, Nirer paakhi nil aakaashe chaay go. Sur diye je sur dhara jaay, gaan diye paai gaan, Praan diye paai praan - tor aapon bnaashi aan, Tabei je tui shunate paabi ke bnaashi baajay go. Shukno diner taap tor basontake dey na jeno shaap. Byartho kaaje magno hoye lagno jodi jaay go boye Gaan-haarano haawa takhon korabe je 'Haay haay' go.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আয় তোরা আয় আয়” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আয় তোরা আয় আয় গো—
গাবার বেলা যায় পাছে তোর যায় গো।
শিশিরকণা ঘাসে ঘাসে শুকিয়ে আসে,
নীড়ের পাখি নীল আকাশে চায় গো।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।