মনোমন্দিরসুন্দরী

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
স্খলদঞ্চলা চলচঞ্চলা! অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
রোষারুণরাগরঞ্জিতা! বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
গোপনহাস্য-কুটিল-আস্য কপটকলহগঞ্জিতা!
সঙ্কোচনত-অঙ্গিনী! ভয়ভঙ্গুরভঙ্গিনী!
চকিত চপল নবকুরঙ্গ যৌবনবনরঙ্গিণী!
অয়ি খলছলগুণ্ঠিতা! মধুকরভরকুণ্ঠিতা
লুব্ধপবন -ক্ষুব্ধ-লোভন মল্লিকা অবলুণ্ঠিতা!
চুম্বনধনবঞ্চিনী দুরূহগৰ্বমঞ্চিনী!
রুদ্ধকোরক -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।

Transliteration in English

Monomondirosundori !    Monimonjiro gunjari
Skhaladanchola chalochanchola !    Ayi monjula munjori !
Rosharunoraagoronjita !    Bonkim-bhuru-bhonjita !
Gopanohaasyo-kutilo-aasyo    kapatokalohogonjita !
Sankhochonato-angini !    Bhayobhongurobhongini !
Chokito chapalo nobokurango    joubanobonorongini !
Ayi khalochhaloguntthita !    Modhukarobharokuntthita
Lubdhopabono -khubdo-lobhan    mollika aboluntthita !
Chumbanodhanobonchini    duruhogarbomonchini !
Ruddhokorak -sonchito-modhu    kottinkanakokonjini.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মনোমন্দিরসুন্দরী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মনোমন্দিরসুন্দরী” গানটি শুরু হয়:

মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
য়ি মঞ্জুলা মুঞ্জরী!
রোষারুণরাগরঞ্জিতা! বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
গোপনহাস্য-কুটিল-আস্য কপটকলহগঞ্জিতা!

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“মনোমন্দিরসুন্দরী” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“মনোমন্দিরসুন্দরী” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মনোমন্দিরসুন্দরী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“মনোমন্দিরসুন্দরী” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান