মরণ রে, তুঁহুঁ মম
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান।
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট, রক্তকমলকর, রক্ত-অধরপুট,
তাপবিমোচন করুণ কোর তব মৃত্যু-অমৃত করে দান।
আকুল রাধা-রিঝ অতি জরজর, ঝরই নয়নদউ অনুখন ঝরঝর—
তুঁহু মম মাধব, তুঁহুঁ মম দোসর, তুঁহুঁ মম তাপ ঘুচাও।
মরণ, তু আও রে
আও। ভূজপাশে তব লহ সম্বোধয়ি, আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,
কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি নীদ ভরব সব দেহ।
তুঁহুঁ নহি বিসরবি, তুঁহুঁ নহি ছোড়বি, রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি, হিয়-হিয়
রাখবি অনুদিন অনুখন— অতুলন তোঁহার লেহ। গগন
সঘন অব, তিমিরমগন ভব, তড়িতচকিত অতি, যোর মেঘরব,
শালতালতরু সভয়-তবধ সব— পন্থ বিজন অতি ঘোর।
একলি যাওব তুঝ অভিসারে, তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে—
ভয়বাধা সব অভয় মুরতি ধরি পন্থ দেখায়ব মোর।
ভানু ভণে, ‘অয়ি রাধা, ছিয়ে ছিয়ে চঞ্চল চিত্ত তোহারি।
জীবনবল্লভ মরণ-অধিক সো, অব তুঁহুঁ দেখ বিচারি।’
Transliteration in English
Maran re, tuhu mamo shyamsaman Meghabarana tujha meghajatajuta, raktakamalakara rakta-adharaputa, Taapabimochana karuna kor taba mrityu-amrita kare daan. Aakul raadha-rijha ati jarajara, jharayi nayanadaau anukhana jharajhara - Tnuhu mama maadhaba, tnuhu mama dosar, tnuhu mama taap ghuchao. Maran, tu aao re aao. Bhujapaashe taba laho sambodhayi, aakhipat maju deho tu rodhayi, Kor-upar thuja rodayi rodayi, nid bharaba saba deha. Tnuhu nahi bisrabi, tnuhu nahi chhorabi, raadhahriday tu kabahun na torbi Hiya-hiya raakhabi anudina anukhana - atulan tnohar leha. Gagana saghana aba, timiramagana bhaba, taritchakita ati ghora megharaba, Shaltaltaru sabhaya-tabadha saba - pantha bijan ati ghora. Ekali jaawoba tujha abhisare, tnuhu mama priyatama, ki phal bichare - Bhayabaadha saba abhaya murati dhari, pantha dekhayaba mor. Bhaanu bhane - 'Ayi raadha, chhiye chhiye chanchala chitta tohari. Jibanaballabha marana-adhika so, aba tnuhu dekha bichari.'
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মরণ রে, তুঁহুঁ মম” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান।
ধরপুট,
মৃত করে দান।
নুখন ঝরঝর—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।