নাই নাই ভয়, হবে হবে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার—
জানি জানি তোর বন্ধনডোর ছিঁড়ে যাবে বারে বার॥
খনে খনে তুই হারায়ে আপনা সুপ্তিনিশীথ করিস যাপনা—
বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার॥
স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে—
চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুখে লাজে ভয়ে।
ফুলপল্লব নদীনির্ঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর—
ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার॥
Transliteration in English
Naai naai bhay, habe habe jay khule jaabe ei dwaar - Jaani jaani tor bandhonodor chhnire jaabe baare baar. Khane khane tui haaraye aapona suptinishith koris jaapona - Baare baare tore phire pete habe bishwer odhikar. Sthale jale tor aachhe ahwaan, ahwaan lokalaye - Chirodin tui gaahibi je gaan sukhe dukhe laaje bhaye. Phulopallabo nodinirjharo sure sure tor milaibe swar - Chhande je tor spondito habe aalok andhokar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নাই নাই ভয়, হবে হবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার—
জানি জানি তোর বন্ধনডোর ছিঁড়ে যাবে বারে বার॥
খনে খনে তুই হারায়ে আপনা সুপ্তিনিশীথ করিস যাপনা—
ধিকার॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।