নমো যন্ত্র, নমো— যন্ত্র

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নমো যন্ত্র, নমো— যন্ত্র, নমো— যন্ত্র, নমো— যন্ত্র!
তুমি চক্রমুখরমন্দ্রিত, তুমি বজ্রবহ্নিবন্দিত,
তব বস্তুবিশ্ববক্ষোদংশ ধ্বংসবিকট
দন্ত। তব দীপ্ত-অগ্নি-শত-শতঘ্নী-বিঘ্নবিজয়
পন্থ। তব লৌহগলন শৈলদলন অচলচলন
মন্ত্র। কভু কাষ্ঠলোষ্ট্র-ইষ্টক দৃঢ় ঘনপিনদ্ধ কায়া,
কভু ভূতল-জল-অন্তরীক্ষ-লঙ্ঘন লঘু
মায়া। তব খনি-খনিত্র-নখ-বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ-অস্ত্র।
তব পঞ্চভূতবন্ধনকর ইন্দ্রজালতন্ত্র।

Transliteration in English

Namo jantro, namo - jantro, namo - jantro, namo - jantro.
Tumi chakromukharomondrito, tumi bajrobonhibondito,
Tabo bostubishwobokkhodangsho dhangsobikato danto.
Tabo dipto-ogni-shato-shatoghni-bighnobijoyo pantho.
Tabo louhogalono shoilodalono achalochalono montro.
Kobhu kastholostro-istako drirho ghanopinodhho kaaya,
Kobhu bhutalo-jalo-aantorikho-longhano loghu maaya.
Tabo khani-khanitro-nokho-bidirno khiti bikirno-antro.
Tabo ponchobhutobandhonokaro indrojaalotantro.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নমো যন্ত্র, নমো— যন্ত্র” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নমো যন্ত্র, নমো— যন্ত্র” গানটি শুরু হয়:

নমো যন্ত্র, নমো— যন্ত্র, নমো— যন্ত্র, নমো— যন্ত্র!
তুমি চক্রমুখরমন্দ্রিত, তুমি বজ্রবহ্নিবন্দিত,
তব বস্তুবিশ্ববক্ষোদংশ ধ্বংসবিকট
গ্নি-শত-শতঘ্নী-বিঘ্নবিজয়

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নমো যন্ত্র, নমো— যন্ত্র” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নমো যন্ত্র, নমো— যন্ত্র” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নমো যন্ত্র, নমো— যন্ত্র” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নমো যন্ত্র, নমো— যন্ত্র” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান