নির্জন রাতে নিঃশব্দ

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে।
দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি—
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে।
জাগালে না শিয়রে দীপ জ্বেলে—
এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে,
চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ
মেলে। বিদায়ের যাত্রাকালে পুষ্প-ঝরা বকুলের
ডালে দক্ষিণপবনের
প্রাণে রেখে গেলে বল নি যে কথা কানে
কানে— বিরহবারতা অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে। চৈত্র ১৩৪৬

Transliteration in English

Nirjano raate nihshabdo charonopaate keno ele.
Duware mamoswapner dhan-samo    e je dekhi –
Tabo kanther maala e ki gechho phele.
Jaagale na shiyare dip jwele –
Ele dhire dhire   nidraar tire tire,
Chaamelir ingit aase je baatase lojjito gandho mele.
Bidaayer jaatrakale    puspo jhara bokuler daale
Dokkhinopaboner praane
Rekhe gele balo ni je katha kaane kaane –
Birahobaarota  aruno aabhar abhaase rangaye gele.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নির্জন রাতে নিঃশব্দ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“নির্জন রাতে নিঃশব্দ” গানটি শুরু হয়:

নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে।
দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি—
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে।
জাগালে না শিয়রে দীপ জ্বেলে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“নির্জন রাতে নিঃশব্দ” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“নির্জন রাতে নিঃশব্দ” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নির্জন রাতে নিঃশব্দ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“নির্জন রাতে নিঃশব্দ” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান