বিদায় নিয়ে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
ভেবেছিলেম ফিরব না রে। এই
তো আবার নবীন বেশে এলেম তোমার হৃদয়দ্বারে।
কে গো তুমি।— ‘আমি বকুল।’
কে গো তুমি।— ‘আমি পারুল।’
তোমরা কে বা।— ‘আমরা আমের মুকুল গো
এলেম আবার আলোর পারে।’
‘এবার যখন ঝরব মোরা ধরার বুকে
ঝরব তখন হাসিমুখে—
অফুরানের আঁচল ভরে মরব মোরা প্রাণের সুখে।’
তুমি কে গো।— ‘আমি শিমুল।’
তুমি কে গো।— ‘কামিনী ফুল।’
তোমরা কে বা।— ‘আমরা নবীন পাতা গো
শালের বনে ভারে ভারে।’
Transliteration in English
Bidaay niye giyechilem baare baare. Bhebhechilem phirbo na re. Ei to aabar nobin beshe elem tomar hridaydwaare. Ke go tumi. - 'Aami bokul.' Ke go tumi. - 'Aami paarul.' Tomra ke baa. - 'Aamra aamer mukul go Elem aabar aalor paare.' 'Ebar jakhon jhorbo mora dharar buke Jhorbo takhon haashimukhe - Aphuraaner aanchol bhore morbo mora praaner sukhe.' Tumi ke go. - 'Aami shimul.' Tumi ke go. - 'Kaamini phul.' Tomra ke ba. - 'Aamra nobin paata go Shaaler bone bhaare bhaare.'
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বিদায় নিয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে।
ভেবেছিলেম ফিরব না রে। এই
তো আবার নবীন বেশে এলেম তোমার হৃদয়দ্বারে।
কে গো তুমি।— ‘আমি বকুল।’
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।