ওগো বধু সুন্দরী
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
ওগো বধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী,
পুলকিত চম্পার লহো অভিনন্দন—
পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন।
এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের,
পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন—
পারুলের হিল্লোল, শিরীষের হিন্দোল, মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ—
উল্লাস-উতরোল বেণুবনকল্লোল,
কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন।
তব আঁখিপল্লবে দিয়ে আঁকি বল্লভে
গগনের নবনীল স্বপনের অঞ্জন।
Transliteration in English
Ogo bodhu sundari, tumi modhumanjari, Pulakito champar laho obhinandano – Parner paatre phalgunraatre mukulito mollika-maalyer bandhano. Enechhi basonter anjali gandher, Palasher kumkum, chnaadinir chandano – Paruler hillol, shirisher hindol, manjul ballir bankimo kankano. Ullas-utorol benubonokallolo, Kompita kishaloye malayero chumbano. Tabo aankhipallabe diyo aanki ballabhe Gagoner naboneel swaponero anjano.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো বধু সুন্দরী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওগো বধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী,
ভিনন্দন—
পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন।
ঞ্জলি গন্ধের,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।