ওগো কাঙাল, আমারে কাঙাল
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আবো কী তোমার
চাই। ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান
গাই’। প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে—
ভিখারি আমার ভিখারি,
হায় পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই। আমি
আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পুরানু বাস। আমি
আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে
আশ। হেরো মম প্রাণ মন যৌবন নব করপুটতলে পড়ে আছে তব—
ভিখারি আমার ভিখারি,
হায় আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই।
Transliteration in English
Ogo kaangal, aamare kaangal korechho, aaro ki tomar chaai. Ogo bhikhari aamar bhikhari, cholechho ki kaator gaan gaai. Protidin praate nabo nabo dhone tushibo tomare saadh chilo mone - Bhikhari aamar bhikari, Haay paloke sakoli snopechhi charone, aar to kichhui naai. Aami aamar buker aanchol gheriya tomare paraanu baas. Aami aamar bhubon shunyo korechhi tomar puraate aash. Hero mon praan mon joubon nabo korputotole pore aachhe tabo - Bhikhari aamar Bhikari, Haay, aaro jodi chaao more kichhu daao, phire aami dibo taai.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো কাঙাল, আমারে কাঙাল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আবো কী তোমার
চাই। ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান
গাই’। প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে—
ভিখারি আমার ভিখারি,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।