আমি যখন তাঁর দুয়ারে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা
পাই সে যে আমি হারাই বারে বারে॥
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার,
হারায় না সে আর॥
প্রভাত আসে তাঁহার কাছে আলোক ভিক্ষা নিতে,
সে আলো তার লুটায় ধরণীতে।
তিনি যখন সন্ধ্যা-কাছে দাঁড়ান ঊর্ধ্ব করে, তখন স্তরে স্তরে
ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন—
মুকুটে তাঁর পরেন সে রতন॥
Transliteration in English
Aami jakhon taar duware bhikkha nite jaai takhon jaaha paai Se je aami haarai baare baare. Tini jakhon bhikkha nite aasen aamaro dwaare, Bandho taala bhenge dekhi aapono maajhe gopano ratonobhaar, Haaray naa se aar. Probhat aase tnaahar kaachhe aalok bhikkha nite, Se aalo taar lutay dharonite. Tini jakhon sondhya kaachhe dnaaran urdhakore, takhon stare stare Phute otthe andhokarer aapan praaner dhan - Mukute tnaar poren se raton.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি যখন তাঁর দুয়ারে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই তখন যাহা
পাই সে যে আমি হারাই বারে বারে॥
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে
বন্ধ তালা ভেঙে দেখি আপন-মাঝে গোপন রতনভার,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।