ওগো সাঁওতালি ছেলে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
ওগো সাঁওতালি ছেলে,
শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি
এলে। ধানের ক্ষেতের পারে শালের ছায়ার
ধারে বাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলে
পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা,
পীত ধড়াটিতে অরুণরেখা,
কেয়াফুলখানি কবে তুলে আনি
দ্বারে মোর রেখে গেলে।
আমার গানের হংসবলাকাপাতি
বাদল-দিনের তোমার মনের সাথি।
ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে
তোমাতে আমাতে মিলিয়াছি একখানে,
মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে।
Transliteration in English
Ogo snaaotaali chhele, Shyamolo saghano nabobarosar kishor dut ki ele. Dhaanero khetero paare shaalero chhaayaro dhaare Bnaashir surete sudur durete cholechho hridayo mele. Pubdiganto dilo tabo dehe nilimolekha, Pito dharatite orunorekha, Keyaphulkhaani kabe tule aani Dwaare mor rekhe gele. Aamaro gaanero hangsobalakapnaati Baadolo dinero tomaro monero saathi. Jhare chanchalo tamaloboner praane Tomate aamate miliachhi ekkhani, Meghero chhaayay choliyachhi chhaaya phele.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো সাঁওতালি ছেলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওগো সাঁওতালি ছেলে,
শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি
এলে। ধানের ক্ষেতের পারে শালের ছায়ার
ধারে বাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।