আমার গোধূলিলগন এল
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন
রে। বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন
রে। শেষ ক’রে দিল পাখি গান গাওয়া, নদীর উপরে পড়ে এল হাওয়া;
ও পারের তীর, ভাঙা মন্দির আঁধারে মগন রে। আসিছে
মধুর ঝিল্লিনূপুরে গোধূলিলগন রে। আমার
দিন কেটে গেছে কখনো খেলায়, কখনো কত কী কাজে। এখন
কী শুনি পুরবীর সুরে কোন্ দূরে বাঁশি বাজে। বুঝি
দেরি নাই, আসে বুঝি আসে, আলোকের আভা লেগেছে আকাশে—
বেলাশেষে মোরে কে সাজাবে, ওরে, নবমিলনের সাজে!
সারা হল কাজ, মিছে কেন আজ ডাক মোরে আর কাজে।
আমি জানি যে আমার হয়ে গেছে গণা গোধূলিলগন
রে। ধূসর আলোকে মুদিবে নয়ন অস্তগগন
রে। তখন এ ঘরে কে খুলিবে দ্বার, কে লইবে টানি বাহু আমার,
আমায় কে জানে কী মন্ত্রে গানে করিবে মগন রে—
সব গান সেরে আসিবে যখন গোধূলিলগন রে।
Transliteration in English
Aamar godhulilagan elo bujhi kaachhe godhulilagon re. Bibaher range raanga hoye aase sonar gagon re. Shesh kore dilo paakhi gaan gaawa, nodir upore pore elo haawa; O paarer teer, bhaanga mondir aandhare magon re. Aasichhe modhur jhillinupure godhulilagon re. Aamaar din kete gechhe kakhon khelay, kakhon kato ki kaaje. Ekhon ki shuni purobir sure kon dure bnaashi baaje. Bujhi deri naai, aase bujhi aase, aaloker aabha legechhe aakashe - Belasheshe more ke saajabe, ore, nabomiloner saaje ! Saara holo kaaj, michhe keno aaj daako more aar kaaje. Aami jaani je aamar hoye gechhe gona godhulilagon re. Dhusar aaloke mudibe nayon astogagon re. Takhon e ghare ke khulibe dwaar, ke loibe taani baahu aamar, Aamay ke jaane ki montre gaane koribe magon re - Sab gaan sere aasibe jakhon godhulilagon re.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার গোধূলিলগন এল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন
রে। বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন
রে। শেষ ক’রে দিল পাখি গান গাওয়া, নদীর উপরে পড়ে এল হাওয়া;
ও পারের তীর, ভাঙা মন্দির আঁধারে মগন রে। আসিছে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।