ওহে সুন্দর, মম গৃহে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি।
রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি।
তুমি এসো হৃদে এসো, হৃদিবল্লভ হৃদয়েশ,
মম অশ্রুনেত্রে কর’ বরিষন করুণ হাস্যভাতি।
তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুলভালা—
আমি সকল কুঞ্জকানন ফিরি এনেছি যূথী জাতি।
তব পদতললীনা আমি বাজাব স্বর্ণবীণা—
বরণ করিয়া সব তোমারে মম মানসসাথি।

Transliteration in English

Ohe sundaro mamo grihe aaji paromotsabo-raati
Rekhechhi kanoko mondire kamolasano paati.
Tumi eso hride eso, hridiballabho hridayesho,
Mamo oshrunetre karo borisano koruno-hassyobhaati.
Tabo kanthe dibo maala, dibo   charone phulodaala -
Aami sakalo kunjokaanano phiri enechhi juthi jaati.
Tabo padotalolina aami baajabo swarnobina -
Baronokoriya labo tomare mamo manasosathi.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওহে সুন্দর, মম গৃহে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওহে সুন্দর, মম গৃহে” গানটি শুরু হয়:

ওহে সুন্দর, মম গৃহে আজি পরমোৎসব-রাতি।
রেখেছি কনকমন্দিরে কমলাসন পাতি।
তুমি এসো হৃদে এসো, হৃদিবল্লভ হৃদয়েশ,
শ্রুনেত্রে কর’ বরিষন করুণ হাস্যভাতি।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওহে সুন্দর, মম গৃহে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওহে সুন্দর, মম গৃহে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওহে সুন্দর, মম গৃহে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওহে সুন্দর, মম গৃহে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান