এই শ্রাবণের বুকের

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এই শ্রাবণের বুকের ভিতর আগুন
আছে। সেই আগুনের কালোরূপ যে আমার চোখের ’পরে নাচে। ও
তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে,
তার কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে।
বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে।
দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্ মাঠের পারে।
ওরে, সেই আগুনের পুলক ফুটে কদম্ববন রঙিয়ে উঠে,
সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে।

Transliteration in English

Ei shraabon buker bhitor aagun aachhe.
Sei aaguner    kalorup je   aamar chokher pore naache.
O taar   sikhaar jota chhoriye pare    dik hote oi digantare,
Taar   kaalo aabhar knaapon dekho taalboner oi gaachhe gaachhe.
Baadol-haawa paagol holo sei aaguner huhungkare.
Dundubhi taar baajiye beray maath hote kon maather paare.
Ore,   sei aaguner pulak phute   kadombobon rongiye utthe.
Sei aaguner beg laage aaj aamar gaaner paakhar paachhe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এই শ্রাবণের বুকের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এই শ্রাবণের বুকের” গানটি শুরু হয়:

এই শ্রাবণের বুকের ভিতর আগুন
আছে। সেই আগুনের কালোরূপ যে আমার চোখের ’পরে নাচে। ও
তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে,
তার কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এই শ্রাবণের বুকের” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এই শ্রাবণের বুকের” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এই শ্রাবণের বুকের” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এই শ্রাবণের বুকের” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান