ওকি সখা, কেন মোরে কর
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ওকি সখা, কেন মোরে কর তিরস্কার।
একটু বসি বিরলে কাঁদিব যে মন খুলে
তাতেও কী আমি বলো করিনু তোমার।
মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়,
একটু আদরের তরে ধরি নি তো পায়—
তবে আর কেন, সখা, এমন বিরাগ-মাখা
ভ্রূকুটি এ ভগ্নবুকে হানো বার বার
জানি জানি এ কপাল ভেঙেছে যখন
অশ্রুবারি পারিবে না গলাতে ও মন—
পথের পথিকও যদি মোরে হেরি যায় কাঁদি
তবুও অটল রবে হৃদয় তোমার।
Transliteration in English
Oki sakha, keno more karo tiroskar ! Ektu bosi birale knaadibo mon khule Taateo ki aami balo korinu tomar. Muchhate e oshrubari boli ni tomaay, Ektu aadorer tare dhorini to paay – Tabe aar keno, sakha emon birag-maakha Bhrukuti e bhagnobuke haano baar baar Jaani jaani e kapaal bhengechhe jakhon Oshrubaari paaribe na galaate o mon – Pather pothik jodi more heri jaay knaadi Tobuo atal rabe hriday tomar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওকি সখা, কেন মোরে কর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওকি সখা, কেন মোরে কর তিরস্কার।
একটু বসি বিরলে কাঁদিব যে মন খুলে
তাতেও কী আমি বলো করিনু তোমার।
শ্রুবারি বলি নি তোমায়,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।