ওরে বকুল পারুল, ওরে

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
কোনখানে আজ
পাই আমার মনের মতন ঠাঁই।
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন।
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
তোদের মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ,
নেই একটি বিরল ক্ষণ
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,
দিয়ে আমার সকল মন।
ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
আকাশ নিবিড় করে
তোরা দাঁড়াস নে ভিড় করে আমি চাই নে,
চাই নে, চাই নে এমন গন্ধ রঙের বিপুল আয়োজন।
আমি চাই নে। অকূল
অবকাশে যেথায় স্বপ্নকমল
ভাসে এমন দে আমারে একটি আমার গগন-জোড়া কোণ,
আমার একটি অসীম কোণ যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন—
দিয়ে আমার সকল মন।

Transliteration in English

Ore bokul paarul, ore shaalpiyaler bon,
Konkhane aaj paai
Aamar moner moton thnaai
Jethaay aamar phaagun bhore debo diye aamar mon,
Diye aamar sakol mon.
Saara gagontale tumul ranger kolahale
Toder maatamatir nei je biram kothaao onukhan,
Nei ekti biralo khan
Jethaay aamar phaagun bhore debo diye aamar mon,
Diye aamar sakol mon.
Ore bokul paarul, ore shaalpiyaler bon,
Aakash nibir kore
Tora dnaaras ne bhir kore -
Aami chaai ne emon gandho ranger bipul aayojon.
Akul abokashe
Jethaay swapnokamol bhaase
Emon dey aamare ekti aamar gagon jora kon,
Jethaay aamar phaagun bhore debo diye aamar mon,
Diye aamar sakol mon.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওরে বকুল পারুল, ওরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওরে বকুল পারুল, ওরে” গানটি শুরু হয়:

ওরে বকুল পারুল, ওরে শালপিয়ালের বন,
কোনখানে আজ
পাই আমার মনের মতন ঠাঁই।
যেথায় আমার ফাগুন ভরে দেব দিয়ে আমার মন,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওরে বকুল পারুল, ওরে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওরে বকুল পারুল, ওরে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওরে বকুল পারুল, ওরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওরে বকুল পারুল, ওরে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান