হায় হেমন্তলক্ষ্মী, তোমার

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

হায় হেমন্তলক্ষ্মী, তোমার
নয়ন কেন ঢাকা-
হিমের ঘন ঘোমটাখানি
ধুমল রঙে আঁকা।
সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে
মলিন হেরি কুয়াশাতে,
কণ্ঠে তোমার বাণী যেন
করুণ বাষ্পে মাখা।
ধরার আঁচল ভরে দিলে
প্রচুর সোনার ধানে।
দিগঙ্গনার অঙ্গন আজ
পূর্ণ তোমার দানে।
আপন দানের আড়ালেতে
রইলে কেন আসন পেতে,
আপ্‌নাকে এই কেমন তোমার
গোপন করে রাখা।

Transliteration in English

Haay hemontolokhhi, tomar nayono keno dhaaka -
Himer ghano ghomtakhaani dhumalo range aanka.
Sodhyaprodip tomar haate molin heri kuwashate,
Kanthe tomar baani jeno korun baashpe maakha.
Dharar aanchal bhore dile prochur sonar dhaane.
Aapon daaner aaralete roile keno aason pete,
Aaponake ei kemon tomar gopan kore raakha.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হায় হেমন্তলক্ষ্মী, তোমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হায় হেমন্তলক্ষ্মী, তোমার” গানটি শুরু হয়:

হায় হেমন্তলক্ষ্মী, তোমার
নয়ন কেন ঢাকা-
হিমের ঘন ঘোমটাখানি
ধুমল রঙে আঁকা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“হায় হেমন্তলক্ষ্মী, তোমার” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“হায় হেমন্তলক্ষ্মী, তোমার” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হায় হেমন্তলক্ষ্মী, তোমার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“হায় হেমন্তলক্ষ্মী, তোমার” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান