ওরে, যেতে হবে, আর দেরি
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ওরে, যেতে হবে, আর দেরি নাই। পিছিয়ে
পড়ে রবি কত, সঙ্গীরা যে গেল সবাই। আয়
রে ভবের খেলা সেরে, আঁধার করে এসেছে রে,
পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস রে ভাই।
খেলতে এল ভবের নাটে নতুন লোকে নতুন খেলা।
হেথা হতে আয় রে সরে, নইলে তোরে মারবে চেলা।
নামিয়ে দে রে প্রাণের বোঝা, আরেক দেশে চল রে সোজা—
সেথা নতুন করে বাঁধবি বাসা,
নতুন খেলা খেলবি সে ঠাঁই।
Transliteration in English
Ore, jete habe, jete habe re, aar deri naai. Pichhiye pare robi kato, songira je gelo sabai. Aay re bhaber khela sere, aandhar kore esechhe re, Pichaan phire baare baare kaahar paane chaahis re bhaai. Khelte elo bhaber naate natun loke natun khela. Hetha hote aay re sore, noile tore maarbe dhela. Naamiye de re praaner bojha, aarek deshe chal re soja - Setha nutan kore bnaadhbi baasa, Natun khela khelbi se thnaai.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওরে, যেতে হবে, আর দেরি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওরে, যেতে হবে, আর দেরি নাই। পিছিয়ে
পড়ে রবি কত, সঙ্গীরা যে গেল সবাই। আয়
রে ভবের খেলা সেরে, আঁধার করে এসেছে রে,
পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস রে ভাই।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।