আমারে কে নিবি ভাই
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে। আমার
এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা রে॥
তোরা কোন্ রূপের হাটে চলেছিস ভবের বাটে,
পিছিয়ে আছি আমি আপন ভারে—
তোদের ওই হাসিখুশি দিবানিশি দেখে মন কেমন করে॥
আমার এই বাধা টুটে নিয়ে যা লুটেপুটে—
পড়ে থাক্ মনের বোঝা ঘরের দ্বারে—
যেমন ওই এক নিমেষে বন্যা
এসে ভাসিয়ে নে যায় পারাবারে॥
এত যে আনাগোনা কে আছে জানাশোনা,
কে আছে নাম ধ’রে মোর ডাকতে পারে?
যদি সে বারেক এসে দাঁড়ায় হেসে
চিনতে পারি দেখে তারে॥
Transliteration in English
Aamare ke nibi bhaai, snopite chaai aaponare. Aamar ei mon goliye kaaj bhuliye sange toder niye ja re. Tora kon ruper haate cholechhis bhober baate, Pichhiye aachhi aami aapon bhaare - Toder oi haasikhusi dibanishi dekhe mon kemon kare. Aamar ei bnaadha tute niye ja lutepute - Pore thaak moner bojha gharer dwaare Jemon oi ek nimishe bonna ese Bhaasiye ne jaay paarabare. Eto je aanagona ke aachhe jaanashona, Ke aachhe naam dhore mor daakte paare ? Jodi se baarek ese dnaaray hese Chinte paari dekhe taare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমারে কে নিবি ভাই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে। আমার
এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা রে॥
তোরা কোন্ রূপের হাটে চলেছিস ভবের বাটে,
পিছিয়ে আছি আমি আপন ভারে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।