বেশ তো না হয় সপ্তঋষির, অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার

দেখা হয়েছে: 19

Bangla Lyrics

বেশ তো না হয় সপ্তঋষির, অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার,
কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে।
বেশতো না হয় হাস্নুহেনার গন্ধ ছড়ানো আবেশ ভরানো
এই যে রাত্রি বিদায় লবে, তবুও তো তুমি আমারই রবে।

হা হা হা, হাহাহা হা
ও ও ও, ও ও ও …
(তুমি) জানো কি জানো না ফুলেরই এ মালা, হবে কি হবে না ভুলেরই সে জ্বালা
হয়ত দ্বিধায় দাও গো বিদায়, এইটুকু শুধু কবে।

হা হা হা, হাহাহা হা
ও ও ও, ও ও ও …
(আর) রবো কি রবো না এত কাছাকাছি, তুমি আছ বলে আমিও তো আছি,
আসুক আড়াল রবে চিরকাল, হৃদয়ের অনুভবে।।

Transliteration in English

besh to na hay saptarishir, oste jaoar prahre haoar,
kathagulo sab klant habe, tabuo to tumi amarai rabe।
beshto na hay hasnuhenar gandh charano abesh bharano
ei je ratri biday labe, tabuo to tumi amarai rabe।
ha ha ha, hahaha ha
o o o, o o o …
(tumi) jano ki jano na phulerai e mala, habe ki habe na bhulerai se jbala
hayat dbidhay dao go biday, eituku shudhu kabe।
ha ha ha, hahaha ha
o o o, o o o …
(ar) rabo ki rabo na et kachakachi, tumi ach bale amio to achi,
asuk aral rabe chirkal, hridyer onubhbe।।