হাজার টাকার ঝাড়বাতিটা
দেখা হয়েছে: 590
Bangla Lyrics
হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে
তারই নীচে বাঈজী নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে
তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গীটা সুর ধরেছে
পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে।।
পরোয়া তো নেই দু’দশলাখ হয় যদি হোক দেনা,
একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা,
আঙ্গুর ফলের রঙ্গীন রসে পান পেয়ালা ঐ ভরেছে
স্বপ্নে দু’চোখে জড়িয়ে আসুক সুরভি আর সুরায় সুরে।।
(ধরো না, ধরো না সীতাপতি)
রাজা যে টাকাটা মারছে ছুঁড়ে ‘সুবহানআল্লা’ দিয়ে
সেই টাকাটাই পড়তো যদি একটু ঘুরে গিয়ে,
বেঁচে যেতো হয়তো কারো কঠোর জঠোর জ্বালা
খুলে যেত বন্ধ ঘরের অন্ধকারের তালা।
অনাহারের শীতে কেঁপে যে গাছেরই ডাল মরেছে
হয়তো বাঁচার আশা জাগতো শেকড় ফুঁড়ে।।
শেকড় ফুঁড়ে গাছের মতো (বুঝলে সীতাপতি) আগাছাও তো হয়,
মেজাজটাই তো আসল রাজা আমি রাজা নয়,
তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি,
আমার হীরের আংটি না পেলে ওর,জ্বলতো কি ওই নাকচাবি।।
Transliteration in English
hajar takar jharbatita rattake je din kareche tarai niche baiji nache thumri ganer tukro chure tabalchita dichche theka sarenggita sur dhareche pichkirita dhalche atar dhuper dhoa jachche ure।। paroa to nei du’dashlakh hay jadi hok dena, ekti rater mejajta hok onek takay kena, anggur phaler ranggin rase pan peyala oi bhareche sbapne du’chokhe jariye asuk surbhi ar suray sure।। (dharo na, dharo na sitapti) raja je takata marche chure ‘subhanaalla’ diye sei takatai parto jadi ektu ghure giye, beche jeto hayto karo kathor jathor jbala khule jet bandh gharer ondhkarer tala। onaharer shite kepe je gacherai dal mareche hayto bachar asha jagto shekar phure।। shekar phure gacher mato (bujhle sitapti) agachao to hay, mejajtai to asal raja ami raja nay, tomra ken et boka sei kathatai bhabi, amar hirer angti na pele or,jbalto ki oi nakchabi।।