রজনী পোহাইল— চলেছে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

রজনী পোহাইল— চলেছে যাত্রীদল,
আকাশ পূরিল কলরবে।
সবাই যেতেছে মহোৎসবে।
কুসুম ফুটেছে বনে, গাহিছে পাখিগণে—
এমন প্রভাত কি আর হবে।
নিদ্রা আর নাই চোখে বিমল অরুণালোকে
জাগিয়া উঠেছে আজি সবে।
চলো গো পিতার ঘরে, সারা বৎসরের তরে
প্রসাদ-অমৃত ভিক্ষা লবে। ওই
হেরো তাঁর দ্বার জগতের পরিবার
হোথায় মিলেছে আজি সবে—
ভাই বন্ধু সবে মিলি করিতেছে কোলাকুলি,
মাতিয়াছে প্রেমের উৎসবে।
যত চায় তত পায়— হৃদয় পূরিয়া যায়,
গৃহে ফিরে জয়-জয়-রবে।
সবার মিটেছে সাধ— লভিয়াছে আশীর্বাদ,
সম্বৎসর আনন্দে কাটিবে।

Transliteration in English

Rajoni pohailo-   cholechhe jaatridal,
Aakash purilo kalorabe.
Sabai jetechhe mahotsabe.
Kusum phutechhe bone,    gaahichhe paakhigane-
Emon probhat ki aar habe.
Nidra aar naai chokhe,   bimal orunaloke
Jaagiya utthechhe aji sabe.
Chalo go pitar ghare,   saara batsorer tare
Prosad-amrito bhikhha labe.
Oi hero taar dwaar   jagoter paribar
Hothay milechhe aaji sabe-
Bhaai bondhu sabe mili   koritechhe kolakuli
Matiyachhe premer utsabe.
Jato chaay tato paay-    hriday puriya jaay,
Grihe phire joy-joy rabe.
Sabar mitechhe saadh-   lobhiyachhe aashirbad,
Sambatsar anonde kaatibe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“রজনী পোহাইল— চলেছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“রজনী পোহাইল— চলেছে” গানটি শুরু হয়:

রজনী পোহাইল— চলেছে যাত্রীদল,
আকাশ পূরিল কলরবে।
সবাই যেতেছে মহোৎসবে।
কুসুম ফুটেছে বনে, গাহিছে পাখিগণে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“রজনী পোহাইল— চলেছে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“রজনী পোহাইল— চলেছে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“রজনী পোহাইল— চলেছে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“রজনী পোহাইল— চলেছে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান