রয় যে কাঙাল শূন্য
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে।
আলোয় যারে মলিনমুখে মৌন দেখি
আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি—
বরণমালা কে যে দোলায় তাহার কেশে।
দিনের বীণায় যে ক্ষীণ তারে ছিল হেলা
ঝঙ্কারিয়া ওঠে যে তাই রাতের বেলা।
তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানে
মন্দ্রি ওঠে সারা আকাশ কী আহ্বানে—
তারার আলোয় কে চেয়ে রয় নির্নিমেষে।
Transliteration in English
Roy je kaangal sunyo haate dinero shese Dey se dekha nishithoraate swaponbeshe. Aaloy jaare molinomukhe mouno dekhi Aandhar hole aankhite taar dipti eki - Baronomaala ke je dolay taahar keshe. Diner binay je khin taare chhilo hela Jhonkariya otthe je taai raater bela. Tondrahara andhokaarer bipul gaane Mondri otthe saara aakash ki aahwaane - Taarar aaloy ke cheye roy nirnimese.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“রয় যে কাঙাল শূন্য” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে।
আলোয় যারে মলিনমুখে মৌন দেখি
আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।