ঘুমের ঘন গহন
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন
তেমনি উঠে এসো
এসো। শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে
অগ্নি তেমনি তুমি
এসো এসো। ঈশানকোণে কালো মেঘের নিষেধ বিদারি
যেমন আসে সহসা বিদ্যুৎ
তেমনি তুমি চমক হানি এসো হৃদয়তলে—
এসো তুমি, এসো তুমি, এসো এসো।
আঁধার যবে পাঠায় ডাক মৌন ইশারায়
যেমন আসে কালপুরুষ সন্ধ্যাকাশে
তেমনি তুমি এসো, তুমি এসো এসো।
সুদূর হিমগিরির শিখরে
মন্ত্র যবে প্রেরণ করে তাপস বৈশাখ
প্রখর তাপে কঠিন ঘন তুষার গলায়ে,
বন্যাধারা যেমন নেমে আসে,
তেমনি তুমি এসো, তুমি এসো এসো।
Transliteration in English
Ghumer ghano gahan hote jemon aase swapno, Temni utthe eso eso. Shomishaakhar bakkho hote jemon jwale ogni, Temni tumi, eso eso. Ishankone kaalo megher nishedh bidari Jemon aase sahosa bidyut, Temni tumi chamok haani eso hridayotale, Eso tumi, eso tumi, eso eso. Aandhar jabe paathai daak mouno ishaaray, Jemon aase kaalpurush sondhakashe Temni tumi eso, tumi eso eso. Sudur himgirir sikhare Montro jabe preran kare taapas boishakh, Prokhar taape kotthin ghano tushar golaye Bonyadhaara jemon neme aase, Temni tumi eso, tumi eso eso.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ঘুমের ঘন গহন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ঘুমের ঘন গহন হতে যেমন আসে স্বপ্ন
তেমনি উঠে এসো
এসো। শমীশাখার বক্ষ হতে যেমন জ্বলে
গ্নি তেমনি তুমি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।