সকল হৃদয় দিয়ে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে সে কি ফিরাতে পারে সখী!
সংসারবাহিরে থাকি, জানি নে কী ঘটে সংসারে।
কে জানে হেথায় প্রাণপণে প্রাণ যারে চায়
তারে পায় কি না পায়— জানি নে—
ভয়ে ভয়ে তাই এসেছি গো অজানা হৃদয়দ্বারে।
তোমার সকলই ভালোবাসি— ওই রূপরাশি,
ওই খেলা, ওই গান, ওই মধু হাসি। ওই
দিয়ে আছ ছেয়ে জীবন আমারই।
কোথায় তোমার সীমা ভুবনমাঝারে।

Transliteration in English

Sakol hridoy diye bhaalobesechhi jaare   se ki phirate paare, sokhi.
Sansarbaahire thaaki jaani ne ki ghate sansare.
Ke jaane hethay   praanpone praan jaare chaay
Taare paay ki na paay, jaani ne -
Bhaye bhaye taai esechhi go ajana-hridoy-dwaare.
Tomar sakoli bhaalobasi -  oi ruporaashi,
Oi khela oi gaan oi modhuhaasi.
Oi diye aachho cheye jiban aamari.
Kothay tomar sima, bhubanomaajhare.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সকল হৃদয় দিয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সকল হৃদয় দিয়ে” গানটি শুরু হয়:

সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে সে কি ফিরাতে পারে সখী!
সংসারবাহিরে থাকি, জানি নে কী ঘটে সংসারে।
কে জানে হেথায় প্রাণপণে প্রাণ যারে চায়
তারে পায় কি না পায়— জানি নে—

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সকল হৃদয় দিয়ে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সকল হৃদয় দিয়ে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সকল হৃদয় দিয়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সকল হৃদয় দিয়ে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান