দূরদেশী সেই রাখাল

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

দূরদেশী সেই রাখাল ছেলে
আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে।
গাইল কী গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে—
বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে।
আমি তারে শুধাই যবে ‘কী তোমারে দিব আনি’—
সে শুধু কয়, ‘আর কিছু নয়, তোমার গলার মালাখানি।’
দিই যদি তো কী দাম দেবে যায় বেলা সেই ভাব্‌না ভেবে—
ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে।

Transliteration in English

Durdeshee sei raakhal chhele
Aamar baate bater chhaayay saara bela gelo khele.
Gaailo ki gaan sei ta jaane,    sur baaje taar aamar praane -
Balo dekhi tomra ki taar kathar kichhu aabhas pele.
Aami taare shudhai jabe 'Ki tomare dibo aani' -
Se shudhu koy, aar kichhu noy, tomar galar maalakhaani.
Dii jodi to ki daam debe  jaay bela sei bhaabna bhebe -
Phire ese dekhi dhulay bnaashiti taar gechhe phele.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দূরদেশী সেই রাখাল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“দূরদেশী সেই রাখাল” গানটি শুরু হয়:

দূরদেশী সেই রাখাল ছেলে
আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে।
গাইল কী গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে—
বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“দূরদেশী সেই রাখাল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“দূরদেশী সেই রাখাল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দূরদেশী সেই রাখাল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“দূরদেশী সেই রাখাল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান