সন্ধ্যা হল গো– ও মা

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সন্ধ্যা হল গো– ও মা, সন্ধ্যা হল, বুকে ধরো।
অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো॥
ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো– সব যে কোথায় হারিয়েছে
গো ছড়ানো এই জীবন, তোমার আঁধার-মাঝে হোক-না জড়ো॥
আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা।
তোমার রাতে মিলাক আমার জীবনসাঁজের রশ্মিরেখা।
আমায় ঘিরি আমায় চুমি কেবল তুমি, কেবল তুমি–
আমার ব’লে যা আছে, মা, তোমার ক’রে সকল হরো॥

Transliteration in English

Sondhya holo go-  O maa,   sondhya holo, buke dharo.
Atal kaalo sneher maajhe dubiye aamay snigdha karo.
Phiriye ne maa, phiriye ne go- sab se kothay haariyechhe go
Chharano ei jiban, tomar aandhar-maajhe hok-na jaro.
Aar aamare baaire tomar kothao jeno na jaay dekha.
Tomar raate milak aamar jibansnaajer rashmirekha.
Aamay ghiri aamay chumi   kebol tumi, kebol tumi-
Aamar bole jaa aachhe, maa,  tomar kore sakol haro.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সন্ধ্যা হল গো– ও মা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সন্ধ্যা হল গো– ও মা” গানটি শুরু হয়:

সন্ধ্যা হল গো– ও মা, সন্ধ্যা হল, বুকে ধরো।
তল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো॥
ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো– সব যে কোথায় হারিয়েছে
গো ছড়ানো এই জীবন, তোমার আঁধার-মাঝে হোক-না জড়ো॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সন্ধ্যা হল গো– ও মা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সন্ধ্যা হল গো– ও মা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সন্ধ্যা হল গো– ও মা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সন্ধ্যা হল গো– ও মা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান