শুভ কর্মপথে ধর’

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান।
সব দুর্বল সংশয় হোক অবসান।
চির- শক্তির নির্ঝর নিত্য ঝরে
লহ’ সে অভিষেক ললাট’পরে।
তব জাগ্রত নির্মল নূতন প্রাণ
ত্যাগব্রতে নিক দীক্ষা,
বিঘ্ন হতে নিক শিক্ষা—
নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।
দুঃখই হোক তব বিত্ত মহান।
চল’ যাত্রী, চল’ দিনরাত্রি—
কর’ অমৃতলোকপথ অনুসন্ধান।
জড়তাতামস হও উত্তীর্ণ,
ক্লান্তিজাল কর’ দীর্ণ বিদীর্ণ—
দিন-অন্তে অপরাজিত চিত্তে
মৃত্যুতরণ তীর্থে কর’ স্নান॥

Transliteration in English

Shubho   karmopathe dharo nirbhay gaan.
Sab   durbal sanshay hok abosaan.
Chiro-   shoktir nirjhar nityo jhare
Laho   se obhishek lalato pare.
Tabo   jaagroto nirmalo nutano praan.
Tyagobrote nik dikkha,
Bighno hote nik shikkha -
Nisthur sankat dik samman.
Dukkhoi hok tabo bitto mohan.
Chalo jaatri chalo dinraatri -
Karo amritolokopath onusandhan.
Jarotatamos haw uttirna,
Klaantijaal karo dirno bidirna -
Din-ante aporajito chitte
Mrityutaron tirthe karo snaan.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শুভ কর্মপথে ধর’” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শুভ কর্মপথে ধর’” গানটি শুরু হয়:

শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান।
বসান।
চির- শক্তির নির্ঝর নিত্য ঝরে
ভিষেক ললাট’পরে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শুভ কর্মপথে ধর’” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“শুভ কর্মপথে ধর’” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শুভ কর্মপথে ধর’” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শুভ কর্মপথে ধর’” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান