বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–
দেখা হয়েছে: 27
Bangla Lyrics
বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–
ফুল ফোটাবার খ্যাপামি, তার উদ্দাম তরঙ্গ॥
উড়িয়ে দেবার, ছড়িয়ে দেবার মাতন তোমার থামুক এবার,
নীড়ে ফিরে আসুক তোমার পথহারা বিহঙ্গ॥
তোমার সাধের মুকুল কতই পড়ল ঝরে–
তারা ধুলা হল, তারা ধুলা দিল ভরে।
প্রখর তাপে জরোজরো ফল ফলাবার শাসন ধরো,
হেলাফেলার পালা তোমার এই বেলা হ’ক ভঙ্গ॥
রাগ: বেহাগ-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1326
রচনাকাল (খৃষ্টাব্দ): 1920
Transliteration in English
basant, tor shesh kare de, shesh kare de, shesh kare de rangg– phul photabar khjapami, tar uddam tarangg॥ uriye debar, chariye debar matan tomar thamuk ebar, nire phire asuk tomar pathhara bihangg॥ tomar sadher mukul katai paral jhare– tara dhula hal, tara dhula dil bhare। prakhar tape jarojro phal phalabar shasan dharo, helaphelar pala tomar ei bela h’k bhangg॥ rag: behag-baul tal: kaharba rachnakal (banggabd): 1326 rachnakal (khrishtabd): 1920
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–” গানটি কে গেয়েছেন?
“বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–” গানটির শিল্পী: দেবযানী সেন। দেবযানী সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বসন্ত, তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ–” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।