দিয়ে গেনু বসন্তের এই গানখানি–
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
দিয়ে গেনু বসন্তের এই গানখানি–
বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥
তবু তো ফাল্গুনরাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো, এই বহু মানি॥
চাহি না রহিতে বসে ফুরাইলে বেলা,
তখনি চলিয়া যাব শেষ হবে খেলা।
আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
নব পথিকেরই গানে নূতনের বাণী।
রাগ: বেহ্গ-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ মাঘ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ ফেব্রুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
Transliteration in English
diye genu basnter ei gankhani– barash phuraye jabe, bhule jabe jani॥ tabu to phalgunrate e ganer bednate akhi tab chalochlo, ei bahu mani॥ chahi na rahite base phuraile bela, takhni chaliya jab shesh habe khela। asibe phalgun pun, takhan abar shuno nab pathikerai gane nutner bani। rag: behg-kirtan tal: kaharba rachnakal (banggabd): 30 magh, 1334 rachnakal (khrishtabd): 13 phebruyari, 1928 rachnasthan: shantiniketan