পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়

দেখা হয়েছে: 116

Bangla Lyrics

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়।।

আয় আর একটিবার আয় রে সখা
প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়।

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।

হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।।

Transliteration in English

purano sei diner katha bhulbi ki re hay।
o sei chokhe dekha, praner katha,
se ki bhola jay।।
ay ar ektibar ay re sakha
praner majhe ay।
mora sukher dukher katha kab
pran jurabe tay।
mora bhorer bela phul tulechi, dulechi dolay
bajiye bashi gan geyechi bakuler talay।
hay majhe hal charachari, gelem ke kothay
abar  dekha jadi hal, sakha, praner majhe ay।।