আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল
দেখা হয়েছে: 51
Bangla Lyrics
আষা ঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টিধারা
ঝরছে রয়ে রয়ে।।
একলা বসে ঘরের কোণে
কী ভাবি যে আপন-মনে।
সজল হাওয়া যূথীর বনে
কী কথা যায় কয়ে।।
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে
খুঁজে না পাই কূল
সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে
ভিজে বনের ফুল।
আঁধার রাতে প্রহরগুলি
কোন্ সুরে আজ ভরিয়ে তুলি
কোন্ ভুলে আজ সকল ভুলি
আছি আকুল হয়ে।।
Transliteration in English
asha rhasndhja ghaniye el gel re din baye। badhan-hara brishtidhara jharche raye raye।। ekla base gharer kone ki bhabi je apan-mane। sajal haoa juthir bane ki katha jay kaye।। hridye aj dheu diyeche khuje na pai kul sourbhe pran kadiye tole bhije baner phul। adhar rate praharguli kon sure aj bhariye tuli kon bhule aj sakal bhuli achi akul haye।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল” গানটি শুরু হয়:
আষা ঢ়সন্ধ্যা ঘনিয়ে এল
গেল রে দিন বয়ে।
বাঁধন-হারা বৃষ্টিধারা
ঝরছে রয়ে রয়ে।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল” গানটি কে গেয়েছেন?
“আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল” গানটির শিল্পী: শ্রীকান্ত আচার্য্য। শ্রীকান্ত আচার্য্য এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।