সকালবেলার কুঁড়ি আমার
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
সকালবেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে,
মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে।
ঝরা ফুলের পাপড়িগুলি ধুলো থেকে আনিস তুলি,
শুকনো পাতার গাঁথব মালা হৃদয়পত্রপুটে।
যখন সময় ছিল দিল ফাঁকি—
এখন আন্ কুড়ায়ে দিনের শেষে অসময়ের ছিন্ন বাকি।
কৃষ্ণরাতের চাঁদের কণা আঁধারকে দেয় যে সান্ত্বনা
তাই নিয়ে মোর মিটুক আশা— স্বপন গেছে ছুটে।
Transliteration in English
Sakal belar knuri aamar bikale jaay tute, Maajkhaane haay hoy ni dekha uthlo jakhon phute Jhara phuler paapriguli dhulo theke aanis tuli, Shukno paatar gnaathbo maala hridoypatropute. Jakhon somoy chhilo dilo phnaaki - Ekhon aan kuraaye diner shese aasomoyer chhinno baaki. Krishnoraater chnaader kanaa aandharke dei je santona Taai niye mor mituk aasha - swapon gechhe chhute.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সকালবেলার কুঁড়ি আমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সকালবেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে,
মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে।
ঝরা ফুলের পাপড়িগুলি ধুলো থেকে আনিস তুলি,
শুকনো পাতার গাঁথব মালা হৃদয়পত্রপুটে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।