কমলবনের মধুপরাজি

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে। কী
সুধাগন্ধ এসেছে আজি নববসন্তপবনে।
অমল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল,
বারতা তাহারি দ্যুলোকে ভূলোকে ছুটিল ভুবনে ভুবনে।
গ্রহে তারকায় কিরণে কিরণে বাজিয়া উঠিছে রাগিণী
গীতগুঞ্জন কূজনকাকলি আকুলি উঠিছে শ্রবণে।
সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ—
সামগান উঠে বনপল্লবে, মঙ্গলগীত জীবনে।

Transliteration in English

Kamoloboner modhuporaaji eso,    hey kamolobhabone.
Ki sudhagandho esechhe    aaji nabobasontopabone.
Amolo charon gheriya puloke shato shatodol phutilo,
Baarota taahari dyuloke bhuloke chhutilo bhubone bhubone.
Grohe taarokay kirone kirone baajiya utthichhe raagini
Geetogunjan kujanokaakoli aakuli utthichhe shrobone.
Saagor gahichhe kallologaatha baayu baajayichhe shankho -
Saamgaan utthe bonopallobe, mongalogito jibane.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কমলবনের মধুপরাজি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কমলবনের মধুপরাজি” গানটি শুরু হয়:

কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে। কী
সুধাগন্ধ এসেছে আজি নববসন্তপবনে।
মল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল,
বারতা তাহারি দ্যুলোকে ভূলোকে ছুটিল ভুবনে ভুবনে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কমলবনের মধুপরাজি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কমলবনের মধুপরাজি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কমলবনের মধুপরাজি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কমলবনের মধুপরাজি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান