তোমার আনন্দ ওই এল

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তোমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো। ওগো পুরবাসী
বুকের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো॥
পথে সেচন কোরো গন্ধবারি মলিন না হয় চরণ তারি,
তোমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল
গো। আকুল হৃদয়খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো ফেলো
গো॥ তোমার সকল ধন যে ধন্য হল হল
গো। বিশ্বজনের কল্যাণে আজ ঘরের দুয়ার খোলো
গো। হেরো রাঙা হল সকল গগন, চিত্ত হল পুলকমগন,
তোমার নিত্য আলো এল দ্বারে, এল এল এল গো।
তোমার পরানপ্রদীপ তুলে ধোরো, ওই আলোতে জ্বেলো গো॥

Transliteration in English

Tomar  aanondo oi elo dwaare, elo elo elo go, ogo purobasi.
Buker  aancholkhani dhulay pete aanginate melo go.
Pathe Sechan karo gandhobaari molin na hoy charon taari-
Tomar  sundaro oi elo dwaare, elo elo elo go.
Aakul hridaykhani sammukhe tar chhoriye phelo phelo go.
Tomar  sakol dhan je dhonyo holo holo go.
Bishwojaner kolyane aaj  gharer duyaar kholo go.
Hero   raanga holo sakol gagan,  chitta holo pulak-magon-
Tomar  nitya aalo elo dwaare, elo elo elo go.
Tomar paran-prodip tule dhoro, oi aalote jwelo go.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তোমার আনন্দ ওই এল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তোমার আনন্দ ওই এল” গানটি শুরু হয়:

তোমার আনন্দ ওই এল দ্বারে, এল এল এল গো। ওগো পুরবাসী
বুকের আঁচলখানি ধুলায় পেতে আঙিনাতে মেলো গো॥
পথে সেচন কোরো গন্ধবারি মলিন না হয় চরণ তারি,
তোমার সুন্দর ওই এল দ্বারে, এল এল এল

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তোমার আনন্দ ওই এল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তোমার আনন্দ ওই এল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোমার আনন্দ ওই এল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তোমার আনন্দ ওই এল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান